You have reached your daily news limit

Please log in to continue


ক্যামেরার সামনে নগ্ন ইরিনা শায়েক

এ সময়ের বিস্ময়কর এক মডেল ইরিনা শায়েক। রাশিয়ান ৩৩ বছর বয়সী এই সেলিব্রেটি এখন বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন। তাকে চিনিয়ে দিতে বেশিদূর যেতে হয়না। শুধু নাম উচ্চারণ করলেই চোখের ওপর ভেসে ওঠে তার কমনীয় মুখশ্রী। সম্প্রতি তিনি বিখ্যাত ব্রান্ড কেলভিন ক্লেইনের সর্বশেষ বিজ্ঞাপনে মডেল হয়েছেন। ক্যামেরার সামনে এ জন্য একে একে খুলে ফেলেছেন সব পোশাক। তারপর পুরো নগ্ন হয়ে পোজ দিয়েছেন। অবলীলায় নির্দেশিত ভঙ্গিতে শরীরকে উপস্থাপন করেছেন। তবে এক্ষেত্রে নিজের ‘লজ্জা’ নিবারণ করেছেন ওই কেলভিন ক্লেইনের হ্যান্ডব্যাগ দিয়ে। এমন ছবি প্রকাশ করেছে বৃটিশ একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ। এতে বলা হয়েছে, মাত্র তিন মাস আগে অভিনেতা ব্রাডলি কুপারের (৪৪) সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। তারপর ইরিনা শায়েক তার মডেলিং ক্যারিয়ারের প্রতি পুরো মনোযোগ দিয়েছেন। এর আগে ওই ব্রাডলির সঙ্গে তিনি চুটিয়ে চার বছর ডেটিং করেছেন। একসঙ্গে বসবাস করেছেন। আর সেই সম্পর্কের ফলে তিনি হয়েছেন একটি কন্যা সন্তানের মা। ওই সন্তানের নাম রেখেছেন লিয়া। ব্রাডলির সঙ্গে বিচ্ছেদের পর ইরিনা শায়েক বারবেরি, মোশ্চিনো’র বিজ্ঞাপনে মডেল হয়ে পোজ দিয়েছেন। আর শেষ পর্যন্ত গত জুনে ব্রাডলির সঙ্গে আলাদা থাকার ঘোষণা দেন। তবে তারা মেয়ে লিয়া’র জন্য তাদের সম্পর্ককে ইতিবাচক অর্থে অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। একটি সূত্র মার্কিন ম্যাগাজিন পিপল’কে বলেছেন, মেয়ে লিয়ার জন্য ব্রাডলি-ইরিনা উভয়ের একই রকম লক্ষ্য আছে। এটা পরিষ্কার। তারা দু’জনেই চমৎকার পিতামাতা। কিন্তু ঘটনা প্যাচ লাগে এ বছরের ফেব্রুয়ারিতে। ‘এ স্টার ইজ বর্ন’ ছবিতে সহঅভিনেত্রী লেডি গাগার সঙ্গে ব্রাডলির গোপন সম্পর্ক গড়ে উঠেছে বলে খবর প্রকাশিত হয়। তা নিয়ে এক হতাশা ছড়িয়ে পড়ে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন