প্রবাসীদের ভোট নিয়ে ইসির জরুরি নির্দেশনা
যুগান্তর
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১৪:০২
কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী ভোটাররা নিবন্ধন করতে পারবেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. আব্দুল মামিন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে যেসব প্রবাসী ভোটার ইতঃপূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত হয়েছিলেন, তাদের ভোটদানে সম্মতি জানাতে নোটিফিকেশন পাঠানো হবে। ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে সম্মতি পাওয়ার পর তাদের প্রবাসের ঠিকানায় ব্যালট পাঠানো হবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ৮ মাস আগে
প্রথম আলো
| নির্বাচন কমিশন কার্যালয়
২ বছর, ৮ মাস আগে
২ বছর, ৮ মাস আগে
২ বছর, ৮ মাস আগে
২ বছর, ৮ মাস আগে