হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে বর্তমানের 'যুদ্ধও নয়, শান্তিও নয়'—এমন অচলাবস্থা নিরসনে ইরান আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি। তিনি বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রস্তাবিত দুই দিনের পরিকল্পনাটি এখনো আলোচনার টেবিলে রয়েছে।
সম্প্রতি ইরানি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, কূটনীতির মাধ্যমে তেহরান এমন একটি স্থায়ী চুক্তি চায়, যা দেশের জাতীয় স্বার্থ রক্ষা করবে এবং নতুন করে আরেকটি যুদ্ধ ঠেকাবে। তবে এর শর্ত হলো, যুক্তরাষ্ট্রকে চুক্তিতে পৌঁছানোর সদিচ্ছা স্পষ্টভাবে প্রকাশ করতে হবে এবং আস্থা তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
সংঘাত বন্ধ করে প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রাথমিক পরিকল্পনায় সাত দিনের সময়সীমার কথা ভাবা হয়েছিল, যা পরে কমিয়ে দুই দিন করা হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- হরমুজ প্রণালী