ইরানে হামলার সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গেলেন ভ্যান্স
ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে দেশটিতে হামলার অনুমোদন দিতেন কি না, সে বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, দেশটির স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্পের পাশে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, গত ফেব্রুয়ারিতে ইরানে হামলার সিদ্ধান্ত ছিল ট্রাম্পের। তার ভাষ্য, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমর্থন করাই আমার কাজ।’
ভ্যান্সের এই বক্তব্যে ইরান সংঘাতকে ঘিরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে রিপাবলিকান পার্টির সামনে তৈরি হওয়া জটিল পরিস্থিতির বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে। এ পরিস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট ও তার দলকে সতর্ক অবস্থান নিতে হচ্ছে।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পর এক স্পষ্ট মূল্যায়নে ইরান যুদ্ধকেই দলের ঐতিহাসিক বিপর্যয়ের কারণ হিসেবে উল্লেখ করেন ভ্যান্স। একইসঙ্গে সংঘাত থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।