ব্যাটিং বিপর্যয়ের পর বাংলাদেশের ৯ উইকেটের বড় হার

ডেইলি স্টার প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১৬:৩০

ব্যাটিং বিপর্যয় কাটিয়ে শেষদিনে লড়াইয়ে ফেরার কোনো সুযোগই তৈরি করতে পারল না বাংলাদেশ। স্পিনার সাইমন হার্মারের ঘূর্ণিতে টপাটপ উইকেট হারিয়ে মাত্র ১৬৮ রানেই গুটিয়ে গেল সফরকারীদের দ্বিতীয় ইনিংস। এতে জয়ের জন্য পাওয়া ১২ রানের মামুলি লক্ষ্য পেরিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।


জোহানেসবার্গ টেস্টে বৃহস্পতিবারের প্রথম সেশনেই ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। চতুর্থ দিনের ৩৪.২ ওভারে ৫ উইকেটে ১০০ রান নিয়ে মাঠে নেমেছিল তারা। বাকি ৫ উইকেট হারিয়ে এদিন ২১.১ ওভারে তারা যোগ করতে পারে আর ৬৮ রান। তাতে ইনিংস হার এড়ানো গেলেও মেলে কেবল ১১ রানের লিড। তা নিয়ে প্রতিদ্বন্দ্বিতার কোনো উপায় ছিল না।


রান তাড়ায় প্রথম ওভারেই ভাঙে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি। মেহেদী হাসান মিরাজের শেষ বলে খোঁচা মেরে স্লিপে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর তালুবন্দি হন কলিন অ্যাকারম্যান। ২ বল খেলে তার রান শূন্য।


দ্বিতীয় ওভারে ইবাদত হোসেন ছক্কা হজমের পরের বলেই উপড়ে ফেলেন এইডে৷ মার্করামের স্টাম্প। কিন্তু বাংলাদেশের উল্লাসে বাধা দিয়ে আম্পায়ার জানান নো বলের সিদ্ধান্ত। রিপ্লেতে দেখা যায় ক্রিজের লাইনেও পা ছিল না ইবাদতের। জীবন পাওয়া মার্করামই সিঙ্গেল নিয়ে খেলা শেষ করে দেন। ৯ বলে ৮ রানে অপরাজিত থাকেন তিনি। তিনে নামা জুবাইর হামজা ছিলেন স্রেফ দর্শকের ভূমিকায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও