কাঁচা পেঁয়াজ খাওয়া কারা এড়িয়ে চলবেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯

বিরিয়ানি, কাবাব কিংবা মাংসের পদের সঙ্গে কাঁচা পেঁয়াজ না হলে যেন খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায়! অনেকে আবার বাড়িতেও ভাতের পাতে কাঁচা পেঁয়াজ রাখতে ভালোবাসেন। পেঁয়াজের ঝাঁঝালো স্বাদ ও মুচমুচে ভাব খাবারের স্বাদ বাড়িয়ে দেয় ঠিকই, কিন্তু জানেন কি, কাঁচা পেঁয়াজ সবার শরীরের জন্য সমান উপকারী নয়?


বিশেষ করে যাদের আইবিএস, গ্যাস, পেট ফাঁপা কিংবা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই অভ্যাস অস্বস্তি বাড়াতে পারে। তাহলে কাঁচা পেঁয়াজ খাওয়ার কী কী উপকারিতা রয়েছে? কারা খাবেন না? জেনে নেওয়া যাক।


আইবিএসের সমস্যা থাকলে


পেঁয়াজে ফ্রুকটান নামের এক ধরনের ফারমেন্টেবল কার্বোহাইড্রেট থাকে। আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এটি গ্যাস, পেট ফাঁপা, পেটব্যথা কিংবা ডায়রিয়ার সমস্যা বাড়াতে পারে।


বারবার গ্যাস ও পেট ফাঁপলে


যাদের অল্প খেলেই পেট ফুলে যায় কিংবা অতিরিক্ত গ্যাসের সমস্যা হয়, তাঁদের কাঁচা পেঁয়াজ খাওয়ার পরিমাণ কমিয়ে দেখতে পারেন।


অ্যাসিড রিফ্লাক্স থাকলে


কারো কারো ক্ষেত্রে কাঁচা পেঁয়াজ খেলে বুকজ্বালা বা অ্যাসিড রিফ্লাক্সের উপসর্গ বাড়তে পারে। এমন হলে নিজের শরীরের প্রতিক্রিয়া বুঝে পেঁয়াজ খাওয়া উচিত। তবে সবার জন্য কাঁচা পেঁয়াজ সম্পূর্ণ নিষিদ্ধ নয়। কতটা খেলে সমস্যা হবে, তা ব্যক্তিভেদে আলাদা হতে পারে। তাই নির্দিষ্ট পরিমাণের পরিবর্তে নিজের সহনশীলতা অনুযায়ী খাওয়াই ভালো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও