গুগল জেমিনাই যেভাবে ব্যবহার করলে মিলবে সেরা ফলাফল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ২১:৪৫

সঠিক এআই সার্চ ইঞ্জিন খুঁজে পাওয়া বেশ জটিল। গুগলের সবচেয়ে কার্যকর এআই টুল জেমিনাই। এআই অ্যাসিস্ট্যান্টটি এমনভাবে তৈরি হয়েছে যাতে এটা তথ্যবহুল ও সংক্ষিপ্ত উত্তর দেওয়ার পাশাপাশি দৈনন্দিন কাজ সহজ করতে পারে।


জেমিনাই গুগলের সবচেয়ে বেশি ফিচারওয়ালা চ্যাটবট না হলেও কোম্পানিটির নিজস্ব অ্যাপ ও ইকোসিস্টেমের সঙ্গে এর নিবিড় সংযোগ রয়েছে, যা এটাকে ক্লড ও চ্যাটজিপিটির শক্ত প্রতিদ্বন্দ্বী করে তুলেছে।


এটাকে ভালোভাবে কাজে লাগানোর শুরুটা হয় জেমিনাইকে নিজের মতো করে অপ্টিমাইজ করার মাধ্যমে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।


অনুসন্ধানমূলক প্রশ্নের উত্তর দেওয়া ও নানা বিষয়ে গবেষণার জন্য জেমিনাই মেনুর ‘কাস্টমাইজেশন’ অপশনের অধীনে ব্যবহারকারীর নিজের বেশি ব্যবহৃত অ্যাপগুলোকে এর সঙ্গে সংযুক্ত করতে পারেন।


জেমিনাইতে যেভাবে আরও কার্যকরভাবে প্রম্পট দেবেন


যে কোনো এআই অ্যাসিস্ট্যান্টকে নিজের উপযোগী করে তোলার মূল ভিত্তি ‘প্রম্পট’ বা নির্দেশনা। গুগল জেমিনাইও এর ব্যতিক্রম নয়।


প্রম্পট দেওয়ার নিয়মগুলো এখানেও প্রযোজ্য। সাধারণ বা ভাসা-ভাসা নির্দেশনার চেয়ে সুনির্দিষ্ট, বিস্তারিত নির্দেশনা ও প্রাসঙ্গিক প্রেক্ষাপট প্রম্পট অনেক ভালো কাজ করে।


এআই নমনীয় হওয়ায় এর তথ্য উপস্থাপনের ধরনও পরিবর্তন করা সম্ভব। জেমিনাইকে কার্যকরভাবে নির্দেশনা দিতে হলে আলাপে এর ভূমিকা কী হবে তা সুনির্দিষ্ট করে দিন।


জেমিনাই ব্যবহারকারীর বন্ধু, পরামর্শদাতা নাকি নির্দিষ্ট কোনো শিল্পের পেশাদার ব্যক্তি হিসেবে কাজ করবে তা উল্লেখ করে দিন। নতুন ধারণা বের করতে হিমশিম খেলে কিছু সীমাবদ্ধতা নির্ধারণ করে দিন।


তথ্যের উৎস ও উপস্থাপনের পদ্ধতি সীমিত করে দেওয়া ব্যবহারকারীর প্রয়োজন অনুসারে জেমিনাইকে দ্রুত সাজিয়ে নেওয়ার ভালো উপায় হতে পারে।


এ ছাড়া ‘স্কিলস’-এর মাধ্যমেও জেমিনাইয়ের উত্তর দেওয়ার ধরন ঠিক করে দেওয়া যেতে পারে। এগুলো সংরক্ষিত কিছু প্রম্পট, যা স্ল্যাশ (/) কমান্ডের মাধ্যমেই চালানো যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও