বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে পাকিস্তান
যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের ব্যাটারদের নাকানিচুবানি খাইয়ে ৫ উইকেট তুলে নেন রিজওয়ানউল্লাহ। আর আতেই ১৩৮ রানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে গুটিয়ে যায়। বোলিংয়ের পর ব্যাটিংয়েও দাপট দেখিয়ে সেই লক্ষ্য একেবারে অনায়াসে টপকে গেছে পাকিস্তান ৯ উইকেট হাতে রেখে। এই জয়ে ফাইনালে পা রেখেছে তারা।
ওমানের আল আমিরাত গ্রাউন্ডে ২১.৫ ওভারেই এই লক্ষ্য টপকে যায় পাকিস্তান। দুই ওপেনারের অর্ধশতকে জয় পেতে কোনো কষ্টই হলো না তাদের।
উদ্বোধনী জুটিতেই ১২৩ রান তুলে ফেলে পাকিস্তানের যুবারা। ন্যূনতম কোনো চাপ বা হুমকি তৈরি করতে পারেনি বাংলাদেশ যুব দলের বোলাররা। তাদের খুব সহজেই সামলে শতরানের অধিক জুটি গড়েন দুই পাকিস্তানি ওপেনার।
৬৯ রান করে রবিউল হাসান অনিকের বলে ফরিদ হাসানকে ক্যাচ দিয়ে ফেরেন হায়াম খান। তবে ততক্ষণে নিশ্চিত হয়ে যায় বাংলাদশের পরাজয়। জয়ের জন্য বাকি থাকা ১৬ রান নিতে কোনো কষ্টই হয়নি উসমান খান ও নতুন ব্যাটার আব্দুল কাদিরের। শেষ দুই বলে ৪ ও ৬ মেরে দলকে ফাইনালে তোলেন উসমান অপরাজিত ৬৪ রানের ইনিংসে। ৮ রানে অপরাজিত ছিলেন আব্দুল কাদির।
- ট্যাগ:
- খেলা
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ