মাত্র ১৫৫ টাকায় দুই বেডরুমের ফ্ল্যাট কিনে চমকে দিলেন চীনের ব্যক্তি

যুগান্তর প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ২৩:২৩

চীনে মাত্র ১১ ইউয়ান বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৫ টাকায় দুই বেডরুমের একটি ফ্ল্যাট কিনেছেন এক ব্যক্তি। দেশটির বার্ষিক ‘ডাবল ১১’ অনলাইন শপিং উৎসব উপলক্ষে আয়োজিত বিশেষ নিলামে অবিশ্বাস্য কম দামে ফ্ল্যাটটি কেনেন তিনি। নিলামে অংশ নেন ১ হাজার ৬০০ জনের বেশি ক্রেতা।


সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, ৬৮ বর্গমিটারের ফ্ল্যাটটি চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের একটি আবাসিক ভবনের সপ্তম তলায় অবস্থিত। আলিবাবা অকশন প্ল্যাটফর্মে নিলামটি আয়োজন করা হয়। মাত্র ১ ইউয়ান প্রাথমিক দর ধরে নিলাম শুরু হয়। প্রতি ধাপে ০.০১ ইউয়ান করে দর বাড়ানোর সুযোগ ছিল। তবে সর্বোচ্চ দর নির্ধারণ করা হয় ১১ ইউয়ান।


প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর নিলাম শেষ হওয়ার আগে ১ হাজার ৬৭৭ জন এতে অংশ নেন। তারা মোট ১ হাজার ১টি দর প্রস্তাব করেন। পূর্ব চীনের জিয়াংসু-ঝেজিয়াং অঞ্চলের এক অজ্ঞাতনামা ক্রেতা প্রথম ১১ ইউয়ানের সর্বোচ্চ দর প্রস্তাব করে ফ্ল্যাটটি নিজের করে নেন।


ফ্ল্যাটের মূল্য ও প্ল্যাটফর্মের লেনদেন ফি পরিশোধ করেছেন ওই ক্রেতা। তবে মালিকানা হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তাকে আরও প্রায় ২ হাজার ইউয়ান বা ৩০০ ডলার সরকারি দলিল কর দিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও