শ্রীলঙ্কায় উড়ুক্কু ট্যাক্সি সেবার পরীক্ষামূলক যাত্রা শুরু
যানজট এড়িয়ে দ্রুত যাতায়াতের বিকল্প হিসেবে চালকবিহীন বৈদ্যুতিক উড়ুক্কু ট্যাক্সি চালুর উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, জাপান, দক্ষিণ কোরিয়া, কাতার ও ব্রাজিলে এ ধরনের আকাশযান তৈরি ও পরীক্ষামূলক উড্ডয়ন চলছে।
এবার এই তালিকায় নাম লিখিয়েছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা।
একটি চীনা প্রতিষ্ঠানকে চালকবিহীন দুই আসনের উড়ুক্কু ট্যাক্সি পরীক্ষার অনুমতি দিয়েছে দেশটি।
আজ বুধবার কলম্বো কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রানওয়ে ছাড়া উড্ডয়ন ও অবতরণে সক্ষম চালকবিহীন দুই আসনের বৈদ্যুতিক উড়োজাহাজ পরীক্ষার জন্য ইহ্যাং নামের চীনা প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে।
ইতোমধ্যে ইহ্যাং শ্রীলঙ্কায় তাদের ইএইচ২১৬-এসের পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করেছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- উড়ন্ত গাড়ি