আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজ, এত কিছুর পর কি দল পাবেন

প্রথম আলো প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১৮:০৫

মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে তুলকালাম কাণ্ডই ঘটে গিয়েছিল গত বছর। নিলাম থেকে বাংলাদেশি পেসারকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত তাঁকে বাদ দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। সেই ঘটনার রেশ গড়িয়েছিল আরও দূর। নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে টি–টুয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে শেষ পর্যন্ত টুর্নামেন্টেই খেলতে যায়নি বাংলাদেশ।


এরপর প্রশ্ন উঠেছিল, মোস্তাফিজকে কি আর কখনো আইপিএলে দেখা যাবে? সেই প্রশ্নের উত্তর পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আইপিএলের আগামী মৌসুমের মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন মোস্তাফিজ। সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও