ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

যুগান্তর প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ২২:৪০

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আরও জোরদার করতে নতুন গোপনীয়তা সুবিধা চালুর পরিকল্পনা করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধার মাধ্যমে চ্যাট ও কলের সময় কারা ব্যবহারকারীর ফোন নম্বর দেখতে পারবেন, তা নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা।


নতুন ফিচারে ফোন নম্বর দৃশ্যমান রাখার জন্য চারটি বিকল্প থাকবে। এগুলো হলো—সবাই (এভরিওয়ান), শুধু পরিচিতি তালিকায় থাকা ব্যক্তি (কনটাক্টস অনলি), নির্বাচিত কয়েকজন ছাড়া পরিচিতির অন্যরা (কন্টাকস একসেপ্ট সিলেক্টেড পিপল)  এবং কেউ নয় (নোবডি)। অর্থাৎ ব্যবহারকারী চাইলে নিজের ফোন নম্বর সবার কাছ থেকে গোপন রাখতে পারবেন।


তবে এ সুবিধা কেবল তাদের জন্য চালু হবে, যারা হোয়াটসঅ্যাপে ইউজারনেম তৈরি করেছেন। বর্তমানে ইউজারনেম ব্যবহার করে কেউ যোগাযোগ করলে স্বয়ংক্রিয়ভাবে তার কাছ থেকে ফোন নম্বর গোপন রাখে হোয়াটসঅ্যাপ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও