সাইবার নিরাপত্তায় ক্রিটিক্যাল রেটিং পেল ওপেনএআইয়ের নতুন এআই মডেল

প্রথম আলো প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ১৭:৫৪

পরীক্ষামূলকভাবে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘জিপিটি-৬ সাইবার’ চালু করেছে ওপেনএআই। সাইবার নিরাপত্তার দুর্বলতা শনাক্ত করার পাশাপাশি সেগুলো কাজে লাগিয়ে সম্ভাব্য হামলার কৌশল পরীক্ষা এবং ত্রুটি সমাধানের জন্য তৈরি এআই মডেলটিকে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে ‘ক্রিটিক্যাল’ বা সংকটজনক পর্যায়ের সক্ষমতাসম্পন্ন মডেল হিসেবে শ্রেণিবদ্ধ করেছে ওপেনএআই।


ওপেনএআইয়ের তথ্যমতে, নিরাপত্তা মূল্যায়নে আগের সংস্করণের তুলনায় জিপিটি-৬ সাইবারকে উচ্চতর ঝুঁকির শ্রেণিতে রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির নিরাপত্তা কাঠামোয় আগের মডেল জিপিটি-৫.৬ সাইবারের রেটিং ছিল ‘হাই’ বা উচ্চ। নতুন মডেলটির ক্ষেত্রে রেটিং বাড়িয়ে ‘ক্রিটিক্যাল’ করা হয়েছে। এর অর্থ, মডেলটির সাইবার নিরাপত্তাসংক্রান্ত সক্ষমতা ও সম্ভাব্য অপব্যবহারের ঝুঁকি বিবেচনায় বাড়তি সতর্কতা প্রয়োজন।


ওপেনএআইয়ের দাবি, সাইবার নিরাপত্তা গবেষকদের কাজের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে জিপিটি-৬ সাইবার। মডেলটির সাহায্যে বিভিন্ন সফটওয়্যার ও কম্পিউটার ব্যবস্থার নিরাপত্তাত্রুটি খুঁজে বের করার পাশাপাশি সেসব ত্রুটি ব্যবহার করে কীভাবে সাইবার হামলা চালানো সম্ভব, তা পরীক্ষা করা যাবে। ফলে সাইবার অপরাধীরা কোনো দুর্বলতার সুযোগ নেওয়ার আগেই সেটি শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ মিলবে। সাম্প্রতিক সময়ে ক্ষতিকর উদ্দেশ্যে এআই ব্যবহারের প্রবণতা বাড়তে থাকায় এ ধরনের প্রযুক্তির প্রয়োজনীয়তা বেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও