৫০ হাজার টাকায়ও মিলছে না ‘ভালো’ ল্যাপটপ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৬

দেশের প্রযুক্তিপণ্যের বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার ও বিভিন্ন যন্ত্রাংশের দাম। বিশেষ করে র‍্যাম, এসএসডি ও প্রসেসরের মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন ক্রেতারা।


বাজার ঘুরে জানা যায়, আগে যে ৮ জিবি র‍্যাম ২ হাজার ৮০০ টাকায় পাওয়া যেত, এখন সেটি কিনতে গুনতে হচ্ছে ৬ থেকে ৭ হাজার টাকা। ৩২ জিবির র‍্যামের দাম ৮ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১৬ হাজার টাকা।


বাজার-সংশ্লিষ্টদের দাবি, গত ছয় মাসে কোনো কোনো যন্ত্রাংশের দাম বেড়েছে প্রায় ৩০ শতাংশ। অন্যদিকে, গত এক বছরে ল্যাপটপের দাম বেড়েছে ৬০ শতাংশের বেশি। ফলে একসময় ৫০ হাজার টাকার নিচে পাওয়া যেত এমন ল্যাপটপের বাজারও সংকুচিত হয়েছে। বর্তমানে প্রায় যে কোনো নতুন ল্যাপটপ কিনতে ক্রেতাদের ৫০ হাজার টাকার বেশি বাজেট রাখতে হচ্ছে। আগে ৬০ হাজার টাকার একটি ল্যাপটপ কিনতে এখন খরচ হচ্ছে প্রায় ৮০ হাজার টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও