মোংলায় প্রধানমন্ত্রী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ১০:২০

বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বন্দরের হেলিপ্যাডে অবতরণ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।


সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আইনমন্ত্রী আসাদুজ্জামান, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগার লবি ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল।


উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোংলায় প্রধানমন্ত্রীর দুটি কর্মসূচি রয়েছে। সেগুলো শেষ করে বাগেরহাট সদরে খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।


“সেখান থেকে সড়কপথে প্রধানমন্ত্রী খুলনা যাবেন। জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও