ঢাকার পথে কোম্পানিভিত্তিক বাস: ব্যর্থতার চক্র এবার ভাঙবে?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ২১:৩২

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে গত এক দশকে নানা উদ্যোগ নেওয়া হলেও সেগুলোর বেশিরভাগই শেষ পর্যন্ত টেকেনি। সেই অভিজ্ঞতার পর একইসঙ্গে সংশয় আর আশা নিয়ে বাস রুট রেশনালাইজেশনের আওতায় ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে বাস চলাচল শুরু হয়েছে ঢাকায়।


প্রাথমিক পর্যায়ে ছয়টি সাধারণ ও একটি চক্রাকার—মোট সাতটি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল চালু হয়েছে। সাতটি পরিবহন কোম্পানির অধীনে এসব রুটে চলবে ৮৬১টি বাস।


রোববার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস।


সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরিবহন নেতারা বলতে চাইছেন, এবারের উদ্যোগ কেবল আনুষ্ঠানিকতা বা পরীক্ষামূলক প্রকল্প নয়। সব পক্ষের সম্মিলিত সিদ্ধান্তে চূড়ান্ত বাস্তবায়ন শুরু হয়েছে। এখান থেকে ‘পেছনে ফেরার সুযোগ নেই’।


তবে যাত্রীদের কাছে উদ্বোধনের চেয়ে গুরুত্বপূর্ণ হল এর বাস্তব প্রয়োগ। সড়কে বাসের অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করা, নির্দিষ্ট বিরতিতে বাস পাওয়া, ভাড়া নিয়ন্ত্রণ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত না হলে নতুন ব্যবস্থার সুফল মিলবে না বলেই তাদের ভাষ্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও