হার্টের ভালভ সুস্থ রাখতে যে অভ্যাসগুলো মেনে চলা জরুরি
মানুষের হৃদযন্ত্র বা হার্ট সারাক্ষণ শরীরের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ করে। এই রক্তের মাধ্যমে শরীরের প্রতিটি অঙ্গ ও টিস্যু অক্সিজেন এবং প্রয়োজনীয় পুষ্টি পায়। রক্ত যেন সঠিক পথে চলাচল করে এবং উল্টো দিকে ফিরে না যায়, তা নিশ্চিত করতে হার্টের চারটি ভালভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কাউকে যদি বলা হয় তার হার্টের এক বা একাধিক ভালভে ব্লক বা সমস্যা রয়েছে, তাহলে সাধারণত এর অর্থ হলো ভালভটি সরু হয়ে গেছে অথবা ঠিকমতো খুলতে পারছে না। আবার কোনো কোনো ক্ষেত্রে ভাল্ভ পুরোপুরি বন্ধ না হওয়ায় রক্ত উল্টো দিকে ফিরে যায়।
এ ধরনের সমস্যায় হার্টকে স্বাভাবিকের চেয়ে বেশি পরিশ্রম করতে হয়। সময়মতো চিকিৎসা না নিলে ধীরে ধীরে গুরুতর জটিলতা দেখা দিতে পারে।
হার্টের ভালভ কীভাবে কাজ করে?
মানুষের হার্টে চারটি প্রকোষ্ঠ বা চেম্বার রয়েছে। এর মধ্যে ওপরের দুটি হলো অ্যাট্রিয়াম এবং নিচের দুটি হলো ভেন্ট্রিকল। এই চারটি প্রকোষ্ঠের মধ্যে এবং হার্ট থেকে রক্ত বের হওয়ার পথে চারটি ভাল্ভ থাকে।
শরীর থেকে অক্সিজেন কম থাকা রক্ত প্রথমে হার্টের ডান পাশের অ্যাট্রিয়ামে আসে। এরপর ট্রাইকাসপিড ভাল্ভ দিয়ে ডান ভেন্ট্রিকলে প্রবেশ করে। ডান ভেন্ট্রিকল রক্তকে পালমোনারি ভালভের মাধ্যমে ফুসফুসে পাঠায়। সেখানে রক্ত অক্সিজেন গ্রহণ করে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- হার্টের যত্ন