এআইয়ের তৈরি সৃজনশীল কাজের মালিক কে

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫০

সৃজনশীল কাজের মালিক কে—একটা সময় এই প্রশ্নের সরল উত্তর ছিল, যিনি তৈরি করেছেন, তিনি। কিন্তু ডিজিটাল যুগে, বিশেষত এআই যখন সৃজনশীল বহু বিষয় উৎপাদনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে, সেই সময় এই প্রশ্নের উত্তর আর সহজ থাকছে না—বিভিন্ন কারণে। এখন প্রম্পট আপনার, প্ল্যাটফর্ম কোনো জায়ান্ট প্রতিষ্ঠানের। সেসব প্ল্যাটফর্ম আপনি সাবস্ক্রাইব করে বা ফ্রি ব্যবহার করছেন। ফলে আপনি ক্রিয়েটর হিসেবে প্রম্পটের মালিক, নাকি তৈরি হওয়া সৃজনশীল সম্পদের মালিক, তা নির্ণয় করা বেশ কঠিন হয়ে পড়েছে।


মানুষের সৃজনশীলতার জগতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অনুপ্রবেশ নতুন সম্ভাবনার পাশাপাশি তৈরি করেছে একগুচ্ছ জটিল প্রশ্ন। যন্ত্রের তৈরি ছবির শিল্পী কে? এআই দিয়ে লেখা উপন্যাসের লেখক কে? কোনো গায়কের কণ্ঠ নকল করে গান তৈরি করলে সেই গানের অধিকার কার? আর এআইকে প্রশিক্ষণ দিতে যদি লাখ লাখ মানুষের লেখা, ছবি ও গান ব্যবহার করা হয়, তাঁদের অনুমতি নেওয়া হচ্ছে কি?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও