You have reached your daily news limit

Please log in to continue


যে কারণে পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার শীর্ষ পদে ফিরানো হলো জেনসেন হুয়াংকে

বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্বে ফিরেছেন জেনসেন হুয়াং। বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে পদত্যাগের প্রায় দুই সপ্তাহ পর আবারও প্রতিষ্ঠানটিতে ফিরলেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদ তাকে প্রেসিডেন্ট, সিইও ও বোর্ড সদস্য হিসেবে পুনর্বহাল করেছে। এ সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে। হুয়াংয়ের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। খবর আলজাজিরার। 

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের এক কথিত গুপ্তচরের সঙ্গে সম্পর্কসহ একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ ওঠার পর তিনি ওই পদ ছেড়েছিলেন। তবে সোমবার এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জেনসেন হুয়াংকে আবারও কোম্পানির প্রেসিডেন্ট, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন