২২ বছরের পুরোনো ত্রুটি, এআই ভেঙে দিল দুই দিনে

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১

একটি পুরোনো ত্রুটি। নিরাপত্তাবিষয়ক এই ভুল মানুষ ২২ বছর ধরে ঠিক করার চেষ্টা চালিয়ে গেছে নিরলসভাবে। অবশেষে সেই ত্রুটির সুরাহা হলো মাত্র দুই দিনেই। কে করেছে জানেন? এআই। কিন্তু এআই-সংক্রান্ত যেকোনো জিনিসই তো চট করে ভালো কিংবা খারাপ বলা যায় না। তাই এই ত্রুটি সারানোর পর একদিকে যেমন বিশ্বজুড়ে স্বস্তি ফিরেছে, অন্যদিকে নতুন এক সাইবার উদ্বেগেরও জন্ম হয়েছে।


কী সেই ত্রুটি


আমাদের চেনা ইন্টারনেটের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট চলে পিএইচপি নামক একটি প্রোগ্রামিং ভাষার ওপর। ২০০৪ সালে প্রথম এই ভাষার একটি মারাত্মক নিরাপত্তা ফাঁক ধরা পড়ে। যার মাধ্যমে হ্যাকাররা সহজে যেকোনো ওয়েবসাইটের তথ্য চুরি বা দখল নিতে পারত। তবে এত দিন এই হুমকি কাগজ-কলমে সীমাবদ্ধ ছিল। কারণ, এই ত্রুটিকে বাস্তবে কাজে লাগিয়ে কোনো ওয়েবসাইট হ্যাক করতে হলে যে ধরনের জটিল ও একঘেয়ে কোডিং করতে হতো, তা মানুষের পক্ষে করা প্রায় অসম্ভব ছিল। নিরাপত্তার ভাষায় একে বলা হতো ‘সিকিউরিটি বাই এক্সহস্টন’; অর্থাৎ, কাজের ক্লান্তিকর ধরনের জন্যই জায়গাটি নিরাপদ ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও