‘বিসিবি ও আমি একটি প্রকল্প নিয়ে কাজ করছি’ বিশেষ ঘোষণা আসছে তামিমের!

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ২০:২৯

ক্রিকেটার তৈরিতে নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান ক্রিকেটারদের পরিচর্যা ও উন্নয়নে বিশেষ একটি প্রকল্প নিয়ে কাজ করছে বোর্ড। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সেটির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।


সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবি আয়োজিত প্রতিভা অন্বেষণ কার্যক্রমের সমাপনী মঞ্চে এসব কথা বলেন তিনি। দেশের বিভিন্ন বিভাগ ও শহর থেকে ভবিষ্যতের নাহিদ রানা, মারুফ মৃধা ও তাসকিন আহমেদদের খুঁজে বের করার এই উদ্যোগে যুক্ত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তামিম। বিশেষ করে পুরো কার্যক্রমে কোচদের পরিশ্রমের প্রশংসা করেন তিনি।


তবে নির্বাচিত ২০-২১ জন প্রতিযোগীর বাইরেও যারা এবার সুযোগ পাননি, তাদের জন্য ছিল তামিমের বিশেষ বার্তা। হতাশ না হয়ে স্বপ্ন ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজকে হয়তো আপনারা এই ২০-২১ জনের মধ্যে একজন হতে পারেননি। কিন্তু কখনোই স্বপ্ন দেখা বন্ধ করবেন না। আগামী এক-দুই বছর পর আবারও এই আয়োজন হতে পারে, তখন আপনারা নির্বাচিত হতে পারেন। আবার এই ট্যালেন্ট হান্টের বাইরেও ভালো ক্রিকেটার হওয়ার অনেক সুযোগ রয়েছে।’


দেশের বিভিন্ন পর্যায়ের ক্রিকেটারদের এগিয়ে নিতে বিসিবি নতুন একটি প্রকল্প নিয়ে কাজ করছে জানিয়ে তামিম বলেন, ‘আমি এখনও পুরোপুরি প্রস্তুত নই, তবে এমন একটি ঘোষণা দেওয়ার খুব কাছাকাছি আছি, যেটি দেশের অনেক ক্রিকেটারের জন্য কাজে আসবে। বিসিবি ও আমি একটি প্রকল্প নিয়ে কাজ করছি। আশা করছি, কয়েক সপ্তাহের মধ্যে সেটি ঘোষণা করতে পারব। এর মাধ্যমে বিভিন্ন জায়গায় থাকা ক্রিকেটারদের আরও ভালোভাবে গড়ে তোলা সম্ভব হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও