You have reached your daily news limit

Please log in to continue


আওয়ামী লীগের সঙ্গে ‘আঁতাতের’ পাল্টাপাল্টি অভিযোগ কেন? আসলে কী?

ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনীতি থেকে নির্বাসিত আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে—এমন অভিযোগ তুলে ক্ষমতাসীন বিএনপি, বিরোধী জামায়াতে ইসলামী ও তার মিত্র জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য চলছে।

জামায়াত ও এনসিপির নেতারা বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে ‘সমঝোতা’ এবং ‘ভারতকে খুশি করতে’ রাজনৈতিক ঐক্য ভাঙার অভিযোগ তুলছেন।

অন্যদিকে সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও তার দল বিএনপির নেতারাও জামায়াতের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে ‘আঁতাতের’ অভিযোগ করছেন।

যদিও এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ প্রকাশ্যে তুলে ধরেননি সংশ্লিষ্ট নেতাদের কেউ।

ফলে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যে প্রশ্ন উঠছে, দলটির রাজনীতিতে ফেরার কোনো উদ্যোগ বা সমঝোতার ভিত্তি কি রয়েছে? নাকি বিষয়টি রাজনৈতিক বক্তব্যের মধ্যেই সীমিত?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন