You have reached your daily news limit

Please log in to continue


সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সহিংসতা সৃষ্টি ও বিশৃঙ্খলা তৈরির সঙ্গে জড়িতদের দমনে কঠোর হতে সরকারের নির্দেশনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তবে একই সঙ্গে পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা করে তাদের জীবনমানের উন্নয়ন এবং পোশাক উৎপাদন যাতে ব্যাহত না হয় সে বিষয়ে সরকার পদক্ষেপ নেবে বলেও তুলে ধরেন তিনি।

রোববার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পোশাক খাতের উদ্ভুত পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকের পর প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা সাংবাদিকদের সামনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, “আজকের পরিস্থিতি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী কী নির্দেশনা দিয়েছেন?”

জবাবে তিনি বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন যাতে পোশাক শ্রমিকদের স্বার্থকে রক্ষা করা হয়, তাদের জীবনমান উন্নত হয় এবং বাংলাদেশে উৎপাদন ও উন্নয়ন যাতে ব্যাহত না হয়, রপ্তানি যাতে বৃদ্ধি প্রাপ্ত হয়। সমস্ত বিষয়ে লক্ষ্য রেখেই যেন পদক্ষেপ গ্রহণ করা হয়।

‘‘আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করেছি যারা সহিংসতার সাথে জড়িত থাকবে, যারা উশৃঙ্খল আচরণ করবে, অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে, অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন