শুটিংয়ে ফিরছেন টাইগার শ্রফ, প্রকাশ হবে না সেটের ঠিকানা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ২০:৪১

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হামলার প্রায় দুসপ্তাহ পেরিয়ে যাওয়ার পর বলিউডের অভিনেতা টাইগার শ্রফ শুটিংয়ে ফিরছেন।


নিরাপত্তার কারণে তারিখ ও শুটিংয়ের স্থান সম্পূর্ণ গোপন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে; পাশাপাশি সেটে প্রবেশাধিকার অত্যন্ত নিয়ন্ত্রিত রাখা হবে এবং অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে। টাইগারের যাতায়াতের রুট বা অবস্থান সম্পর্কিত তথ্য মাত্র কয়েকজন নির্দিষ্ট ব্যক্তিই জানতে পারবেন।


টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আসছে মাসে দীপাবলি কাটিয়ে আসন্ন সিনেমা ‘লাগ যা গলে’-র শুটিং ফ্লোরে থাকবেন টাইগার।


রাজ মেহতা পরিচালিত ও ধর্ম প্রোডাকশনের প্রযোজনায় এই অ্যাকশন সিনেমার শুটিং শুরু হয় চলতি মাসের শুরুতে। গেল এপ্রিলে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় দৃশ্যধারণের কাজ পিছিয়ে যায়। এবার ১০ দিনের মধ্যে শুটিং শেষ করা হতে পারে।


কী ঘটেছিল ১৮ অক্টোবর


গেল ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুস্প পার্কের কাছে ফুটবল খেলে ফিরছিলেন টাইগার। পথে টাইগারের গাড়ি লক্ষ্য করে ৭ রাউন্ট গুলি ছোড়ে হামলাকারীরা। তাতে টাইগারের গাড়িচালক ও পথের এক অটোচালক আহত হন। টাইগার আহতদের নিয়ে নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও