বাইন্যান্সে হ্যাকিং ও ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের হ্যাকিংয়ে জড়িত কি একই গ্রুপ
প্রথম আলো
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১৭:২৫
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে ৬৩০ কোটি মার্কিন ডলার বা ৪৭০ কোটি পাউন্ড চুরির ঘটনায় উত্তর কোরিয়া সরকার সমর্থিত একটি হ্যাকার গ্রুপকে দায়ী করা হচ্ছে। দুটি প্রধান ব্লকচেইন অ্যানালিটিকস প্রতিষ্ঠানের গোয়েন্দা তথ্যে এ বড় হ্যাকিংয়ের পেছনে উত্তর কোরিয়ার হাত থাকার কথা বলা হয়েছে। টিআরএম ল্যাবস ও চেইনালাইসিস জানাচ্ছে, ল্যাজারাস গ্রুপ বা ট্রেডারট্রেটর নামের উত্তর কোরীয় সাইবার ইউনিট এ হ্যাকিংয়ে জড়িত।
ইন্টারনেট সুবিধা ব্যাপকভাবে নিয়ন্ত্রিত ও দরিদ্র একটি দেশ হওয়া সত্ত্বেও উত্তর কোরিয়ার এ হ্যাকিং কার্যক্রম আন্তর্জাতিক স্তরে তোলপাড় সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের সরকার রাষ্ট্রীয় অর্থায়নের জন্য অনৈতিক সাইবার অপরাধের ওপর নির্ভর করছে। যদিও পিয়ংইয়ং দীর্ঘদিন ধরে এ অভিযোগ অস্বীকার করে আসছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ৭ মাস আগে
২ বছর, ৭ মাস আগে
২ বছর, ৭ মাস আগে
২ বছর, ৭ মাস আগে
২ বছর, ৭ মাস আগে