দুইশো ছাড়াবে বাংলাদেশের লিড?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫৩

২৭ রানের লিড পেয়েও বাংলাদেশ পিছিয়ে আছে মিরপুর টেস্টে। চতুর্থ দিন বাংলাদেশের লক্ষ্য দুইশো বা তারচেয়ে বেশি লিড নেওয়া। ৭৯ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশের লিড এখন ১০৬ রান। তবে কাজটা মোটেও সহজ হতে যাচ্ছে না স্বাগতিকদের জন্য।


শনিবার (৩১ অক্টোবর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে চলমান প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা। জাকের আলী অনিক ও নাঈম হাসান দুজনই অপরাজিত আছেন ১৮ রানে। তাদের দুজনের ব্যাটের দিকেই তাকিয়ে ভক্ত ও সমর্থকরা। এখন পর্যন্ত দুজন জুটি গড়েছেন ২৬ রানের।


তৃতীয় দিনের খেলাও আগেভাগেই শেষ হয়েছে আলোকস্বল্পতায়। মিরপুরের আলো যেভাবে কমে গেছে, ঠিক সেভাবে বাংলাদেশের আলোও কেড়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই আলো ফিরিয়ে আনতে লড়তে হবে জাকের আলী ও নাঈম হাসানকে।


জাকের আলী যদি ২০২৪ সালে কিংস্টনের সেই ইনিংসটাকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে মাঠে টিকে থাকতে পারেন, তবেই ব্যতিক্রম কিছু হওয়া সম্ভব। সেই সফরের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯১ রানের ইনিংস খেলেন জাকের। তার ব্যাটিংয়েই ২৮৬ রানের লিড পায় বাংলাদেশ। আর ম্যাচটি জেতে ১০১ রানের ব্যবধানে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও