বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা জবাব রায়ানএয়ারের

প্রথম আলো প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ২০:৪৯

ক্রিকেট মাঠে ভদ্রলোকের প্রতিচ্ছবি ছিলেন কুমার সাঙ্গাকারা। দারুণ ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর মার্জিত আচরণও মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের। সেই সাঙ্গাকারাই এবার মেজাজ হারালেন। ক্রিকেট মাঠে নয়, আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরে। স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে বিমানযাত্রার সময় এমন এক অভিজ্ঞতা হয়েছে তাঁর, যেটিকে সরাসরি ‘বর্ণবাদী আচরণ’ বলছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক।


অভিযোগের তির ইউরোপের স্বল্প খরচের বিমান সংস্থা রায়ানএয়ারের কর্মীদের দিকে। তবে বিমান সংস্থাটিও চুপ করে থাকেনি। সাঙ্গাকারার অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তারা।


ঘটনাটি ২৮ অক্টোবরের। সেদিন ডাবলিন থেকে ইংল্যান্ডের ব্রিস্টলে যাওয়ার কথা ছিল সাঙ্গাকারা ও তাঁর পরিবারের। বিমানবন্দরের বোর্ডিং গেটে রায়ানএয়ারের কর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় তাঁদের। সাঙ্গাকারার অভিযোগ, কর্মীরা তাঁদের সঙ্গে বৈষম্যমূলক ও হুমকিমূলক আচরণ করেছেন।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাঙ্গাকারা প্রথমে লেখেন, ‘ডাবলিনে রায়ানএয়ারের বোর্ডিং গেটের কর্মীদের কাছ থেকে কেউ কি বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন? আমি ও আমার পরিবার এইমাত্র হয়েছি। অভিজ্ঞতাটা ছিল ভয়াবহ। আমাদের সঙ্গে কথা বলার ধরন, নিয়মকানুন সামলানোর পদ্ধতি ও হুমকিমূলক আচরণ। কোনো যাত্রীর সঙ্গেই এমন আচরণ গ্রহণযোগ্য নয়। ডাবলিনে এটাই আমার প্রথম খারাপ অভিজ্ঞতা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও