প্রথম ইনিংসে লিড নিতে পারবে বাংলাদেশ?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৬

বাংলাদেশের ২৭২ রানের জবাবে ৪ উইকেটে ১৩৪। মিরপুর টেস্টে দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ১৩৮ রানে। হাতে ৬ উইকেট। বাংলাদেশ কি পারবে তৃতীয় দিনে ক্যারিবীয়দের দ্রুত গুটিয়ে দিয়ে লিড নিতে?


সম্ভাবনা আছে। কারণ টেস্টের দ্বিতীয় দিনে পড়েছে ১১ উইকেট। বাংলাদেশের ৭টি, ওয়েস্ট ইন্ডিজের ৪। সবমিলিয়ে স্পিন ধরলে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারবে আজ। যদি না ক্যারিবীয়রা প্রতিরোধ গড়ে তোলে।


১ উইকেটে ছিল ৯০ রান। জন ক্যাম্পবেলের হাফসেঞ্চুরিতে বেশ ভালো অবস্থানেই ছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে ৭ রানের মধ্যে ৩ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম আর মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ঘূর্ণিতে হঠাৎ কোণঠাসা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।


৯৭ রানে ৪ উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা। এরপর অবশ্য দলের হাল ধরার চেষ্টায় আছেন ত্যাগনারায়ণ চন্দরপল আর জাস্টিন গ্রেভস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও