উইন্ডিজকে ২০০ রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ২০:৪৫

ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারিয়ে ধুঁকতে থাকে টাইগাররা। তৃতীয় দিন শেষে ৬ উইকেটের বিনিময়ে ৭৯ রান তুলেছে স্বাগতিক বাংলাদেশ। আর টাইগারদের লিড দাঁড়িয়েছে ১০৬ রান।


আজ উইন্ডিজের ইনিংসে বল হাতে দুর্দান্ত ছিলেন বাংলাদেশের স্পিনার নাঈম হাসান। আর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জাকের আলির সঙ্গে ব্যাট হাতেও দলকে স্বপ্ন দেখাচ্ছেন নাঈম। তাই তাকেই পাঠানো হয় সংবাদ সম্মেলনে।


তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব যত বেশি রান করতে পারি। আল্লাহর রহমতে আমি এবং জাকের ভাই ব্যাট করছি। এখন যতটা লম্বা করতে পারি।’


‘যত বেশি রান করব, ততই আমাদের জন্য ভালো। ২০০ রান হলে খুবই ভালো হয়। যখন হাতে বল থাকে, তখন আমি বোলার। যখন ব্যাট হাতে নেই, তখন ব্যাটার। সবাইকেই ব্যাট করতে হবে। দলের প্রয়োজনে যা দরকার তা করতে চেষ্টা করি।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও