হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে কী করবেন
হুট করে হার্ট অ্যাটাকে মৃত্যু। এমন আকস্মিক হার্ট অ্যাটাকে মৃত্যুর খবর আশপাশে প্রায়ই শোনা যায়। তবে হঠাৎ হার্ট অ্যাটাকের আগেও শরীর কিছু সংকেত পাঠায়। সেটা বুঝে দ্রুত পদক্ষেপ নিতে পারলে প্রাণ বাঁচানো সম্ভব। এখানে জেনে নিন এমন পরিস্থিতিতে কী করবেন
বেশির ভাগ ক্ষেত্রে হার্ট অ্যাটাকের আগে শরীর সংকেত পাঠায়। প্রথমে বুকে অল্প ব্যথার সঙ্গে অস্বস্তি থাকে। হঠাৎ করে বুকে প্রচন্ড ব্যথাও শুরু হতে পারে। বেশির ভাগ সময় হার্ট অ্যাটাকে বুকের মাঝখানে চাপ বোধ হয়। ব্যথাটা সাধারণত দীর্ঘস্থায়ী হয়।
কখনও থেকে থেকে হয় কিন্তু একেবারে যায় না। একটা অস্বস্তিকর চাপ ও বুকে ভার অনুভূত হয়। অনেক সময় পিঠ, ঘাড়, চোয়াল ও পাকস্থলীতেও অস্বস্তি হয়। বুকে অস্বস্তির সঙ্গে শ্বাস ছোট হয়ে আসে। ঘাম দিয়ে শরীর ঠান্ডা হয়ে যাওয়া ও বমি ভাব হতে পারে।
উপসর্গ বুঝে দ্রুত পদক্ষেপ নিলে বড় ক্ষতি এড়ানো যায়। মূলত হার্টের রক্তনালীতে যখন অপর্যাপ্ত রক্ত সঞ্চালিত হয়, তখনই হার্ট অ্যাটাক হয়। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে উচ্চ মাত্রায় কোলেস্টেরল, ধূমপান, অস্বাস্থ্যকর জীবনযাপন, মানসিক চাপসহ নানা কারণে হার্ট অ্যাটাক হতে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- হার্ট অ্যাটাকের লক্ষণ