সেন্ট মার্টিন ভ্রমণে যাবেন? জেনে রাখুন ১০টি তথ্য

প্রথম আলো প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১৬:৫২

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ। পর্যটকেরা দ্বীপটিতে যাতায়াত করতে ও রাতে থাকতে পারবেন আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত। এবার প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক ভ্রমণের সুযোগ পাবেন। প্রত্যেক পর্যটককে দিতে হবে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি। সেন্ট মার্টিন ভ্রমণের আগে জেনে নিন প্রয়োজনীয় ১০টি তথ্য।


১. আগেই জাহাজের টিকিট কাটুন


সেন্ট মার্টিন ভ্রমণের দিন–তারিখ ঠিক হলে প্রথম কাজ হবে জাহাজের টিকিট কাটা। ভ্রমণের পরিকল্পনা চূড়ান্ত করে আগেই টিকিট সংগ্রহ করুন। এতে শেষ মুহূর্তে টিকিট না পাওয়ার ঝুঁকি কমবে।


২. কোন কোন জাহাজ চলবে


কক্সবাজার–সেন্ট মার্টিন নৌপথে এমভি কর্ণফুলী এক্সপ্রেস, বে-ক্রুজার ১, এমভি বারো আউলিয়া, কেয়ারি সিন্দাবাদসহ চলতি মৌসুমে অন্তত ১০টি জাহাজ চলাচল করতে পারে। গত মৌসুমে এ পথে সাতটি জাহাজ চলাচল করেছিল। ভ্রমণের আগে চলতি মৌসুমে কোন কোন জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে, তা জেনে নিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও