প্রার্থী বাছাইয়ে এমপিদের নিয়ে চিন্তায় বিএনপি

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে যোগ্যতা, জনসম্পৃক্ততা এবং স্থানীয় গ্রহণযোগ্যতার ভিত্তিতে একক প্রার্থী বাছাই করতে চায় ক্ষমতাসীন বিএনপি। এই লক্ষ্যে দলীয় প্রধান তারেক রহমানের নির্দেশনায় সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে। তবে প্রার্থী বাছাইয়ের এই প্রক্রিয়ায় স্থানীয় সংসদ সদস্যদের প্রভাব নিয়ে দলের ভেতরে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, কোথাও কোথাও জরিপ ও আলোচনা চলার মধ্যেই নিজেদের পছন্দের ব্যক্তিদের সামনে আনার চেষ্টা করছেন সংসদ সদস্যরা। এতে দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের উদ্যোগ কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।


দলীয় সূত্র বলছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে একাধিক জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিএনপির সাংগঠনিক কাঠামো অনুযায়ী, প্রার্থী বাছাইয়ের সুপারিশ প্রথমে উপজেলা কমিটি থেকে জেলা কমিটিতে যাবে। জেলা কমিটি যাচাই-বাছাই করে তা পাঠাবে বিভাগীয় টিমের কাছে। কোনো পর্যায়ে অনিয়ম বা অসংগতি দেখা দিলে তা পর্যালোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচন পরিচালনা এবং প্রার্থী বাছাইয়ের কাজ সমন্বিতভাবে এগিয়ে নিতে তারেক রহমানের নির্দেশনায় চার সদস্যের একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও