প্রয়োজন ঘরোয়া যত্ন ও সঠিক খাদ্যাভ্যাস

bonikbarta.com প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১৩:১৩

সোরিয়াসিস একটি দীর্ঘমেয়াদি ত্বকের রোগ। এ রোগ পুরোপুরি নিরাময়ের নির্দিষ্ট কোনো ঘরোয়া পদ্ধতি না থাকলেও নিয়মিত ত্বকের যত্ন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও মানসিক চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে উপসর্গ কিছুটা কমানো সম্ভব। তবে এসব পদ্ধতি চিকিৎসার বিকল্প নয়।


ঘরোয়া যত্নে যা করতে পারেন


ময়েশ্চারাইজার ব্যবহার: ত্বকের শুষ্কতা ও চুলকানি কমাতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে। গোসলের পর পরই ত্বকে ময়েশ্চারাইজার লাগালে আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে।


ওটমিল বা ইপসম সল্ট দিয়ে গোসল: কুসুম গরম পানিতে ওটমিল মিশিয়ে গোসল করলে ত্বকের চুলকানি ও অস্বস্তি কমতে পারে। ইপসম সল্ট বা গোসলের পানিতে সামান্য তেল ব্যবহার করলেও কারো কারো আরাম হয়। তবে অতিরিক্ত গরম পানি এড়িয়ে চলতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও