রোববার দুপুর ১২টা, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অষ্টম তলার ব্লু ইউনিট। ছয় নম্বর শয্যার জানালা খানিকটা খোলা, বাতাসে পর্দা নড়ছিল।
এই ওয়ার্ডের অন্য সব শয্যায় রোগী আছে, কেবল জানালার পাশের এ শয্যা ছাড়া।
ফাঁকা ছিল না; শনিবার দুপুর পর্যন্ত এখানেও রোগী ছিল। দুপুরে জানালা দিয়ে পড়ে সামিয়া নুর নামে ১৫ বছরের এক কিশোরীর মৃত্যুর পর শয্যাটিতে আর কেউ ওঠেনি।