সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা করে দ্রুত ওয়েবসাইটটি চালুর উদ্যোগ নেওয়ার কথা জানায় আর্থিক খাতে নিয়ন্ত্রণ সংস্থাটি।


গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট বন্ধ করা হলেও আজ রোববার ভোর পর্যন্ত ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। অর্থাৎ এ সময়ের মধ্যে বন্ধ ছিল। তবে সকাল ৮টা থেকে সচল করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট।


বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এটি শুধু বাংলাদেশ ব্যাংকের সমস্যা নয়, বিশ্বব্যাপী সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল। ঝুঁকি বিশ্লেষণ শেষে এটি চালু করা হয়েছে।


বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, জরুরি নিরাপত্তাজনিত সমস্যার কারণে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছিল। আজ সকাল ৮টা থেকে ওয়েবসাইট সচল হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও