আইপ্যাড সমর্থন ও নতুন ফিচারের দেখা মিলল ব্লুস্কাইয়ে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ২১:৩৬
সবশেষ আপডেটে বেশ কিছু নতুন ফিচার যোগ করেছে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই।
নতুন ফিচারের মধ্যে অন্যতম অ্যাপল আইপ্যাডের জন্য বিটা টেস্টিং সুবিধা।
এ পরিবর্তনের ফলে অ্যাপলের ট্যাবলেটে অ্যাপটি আগের চেয়ে আরও ভালোভাবে দেখা যাবে এবং এর পারফরম্যান্স বাড়বে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।