পাহাড়ে অস্থিরতায়, পর্যটন খাতে ধস

www.ajkerpatrika.com বাঘাইছড়ি প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৩

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু লারমা গ্রুপ অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে। এ কারণে সাজেক ও পাশের জেলা খাগড়াছড়ির প্রায় দেড় শ হোটেল ও রিসোর্ট ব্যবসা বন্ধ হওয়ার পথে।


চলতি মৌসুমের শুরুতে দিনে কোটি টাকার ব্যবসা হাতছাড়া হয়ে যাচ্ছে তাদের।


সাজেক হোটেল রিসোর্ট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম বলেন, ‘সাজেকে মোট ১১০টি হোটেল ও রিসোর্ট রয়েছে। এ ছাড়া দৈনিক ৭-৬ হাজার পর্যটকের জন্য খাবারের হোটেল, পরিবহনের লোকজন, ট্যুর গাইডসহ প্রায় ১ কোটি টাকার কারবার হয়। দফায় দফায় অস্থিরতার কারণে আমাদের মারাত্মক ক্ষতি হচ্ছে। এতে কয়েক হাজার পরিবার বেকার হয়ে পড়বে।’


খাগড়াছড়ি হোটেল মালিক সমিতির সাবেক সহসভাপতি স্বপন চন্দ্র দেবনাথ জানান, খাগড়াছড়িতে ৩০টির বেশি হোটেল-রিসোর্ট রয়েছে। এ ছাড়া দৈনিক ৭-৮ হাজার পর্যটকের জন্য খাগড়াছড়ির পরিবহন ও খাবারের হোটেলের সঙ্গে কয়েক হাজার পরিবার জড়িত। সাজেকে অস্থিরতার কারণে ব্যবসার অবস্থা খারাপ।


স্বপন বলেন, পাহাড়ের জেএসএস-ইউপিডিএফ সংঘাতে সাজেক-খাগড়াছড়ি অবরোধে বিপদে পড়ে পর্যটকেরা। গত দুসপ্তাহে তিন দফায় অবরোধের ডাক দেয় ইউপিডিএফ-সমর্থিত কার্বারি অ্যাসোসিয়েশন ও গণঅধিকার রক্ষা কমিটি নামের দুই সংগঠন। গতকাল শুক্রবারও বাঘাইহাট-সাজেক সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। আজ শনিবার খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় ইউপিডিএফ-সমর্থিত ছাত্র-জনতা সংগ্রাম পরিষদ আধা বেলা নৌ ও সড়ক অবরোধের ডাক দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও