You have reached your daily news limit

Please log in to continue


জামায়াত আমিরকে রাশেদ, কর্মজীবী নারীদের কটূক্তি করার বিষয়টি কি সত্য?

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার বিষয়টি নিয়ে বলেছেন, কর্মজীবী নারীদের কটূক্তি করার বিষয়টি কি সত্য?।

শুক্রবার (২৩ অক্টোবর) তিনি ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘যে নেতা নাকি জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, সেই নেতা কেনো এতো নিরাপত্তাহীনতায় ভুগছে? তাহলে কি কর্মজীবী নারীদের কটুক্তি করার বিষয়টি সত্য?’

তিনি আরও লেখেন, ‘নাকি মোবাইল হেফাজতে নিলে আরও বড় ধরনের ক্রাইম বের হয়ে আসবে? নাকি শেখ হাসিনার সাথে তার নিয়মিত যোগাযোগের তথ্য সঠিক? ডিভাইস না দেওয়ার পিছনে অবশ্যই বড় ধরনের কোনো অপরাধ লুকানোর বিষয় আছে।’

এবছর ৩১ জানুয়ারি জামায়াতের আমিরের এক্স হ্যান্ডল থেকে ইংরেজিতে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টের একটি অংশে লেখা হয়, ‘আমরা বিশ্বাস করি, যখন নারীদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয়, তখন তাঁরা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হন। এটি অন্য কিছু নয়; বরং পতিতাবৃত্তির অন্য একটি রূপ।’

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়, যা পরে রাজপথে বিক্ষোভেও গড়ায়। বিএনপিসহ বিভিন্ন দল ও সংগঠন থেকে বলা হয়, জামায়াতের আমির কর্মজীবী নারীদের চরম অবমাননা করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন