‘ফাদার অব অল বোমস’ উন্মোচনের ঘোষণা ইরানের

বিডি নিউজ ২৪ ইরান প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৮:২৮

‘ফাদার অব অল বোমস’ নামে নতুন অস্ত্র উন্মোচনের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)।


এছাড়া গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর তেহরানের ক্ষেপণাস্ত্রের মজুদ দেড় গুণ বেড়েছে বলেও দাবি করেছেন আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি।


বুধবার ইরানের সংবাদ সংস্থা ‘ইয়াং জার্নালিস্টস ক্লাব’ মোহেব্বির এক বিবৃতিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে।


মোহেব্বি বলেন, “আমরা ‘ফাদার অব অল বোমস’ উন্মোচনের প্রস্তুতি পর্যায়ে রয়েছি। এটি শত্রুর জন্য নতুন কিছু।”


তবে অস্ত্রটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।


এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষেত্রে ‘ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট’ (এমওএবি) বোমা ব্যবহারের ইঙ্গিত দেন। অস্ত্রটি ‘মাদার অব অল বোমস’ নামেও পরিচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও