ইতালিতে সংঘর্ষ-লুটপাট, সেনা মোতায়েনের প্রস্তুতি

জাগো নিউজ ২৪ মিলান, ইতালি প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১৭:২৭

ইতালির মিলান শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও দোকানপাটে লুটপাটের ঘটনার পর ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার। পরিস্থিতির কারণে শহরটির কয়েকটি বিলাসবহুল ব্র্যান্ডের দোকানও বন্ধ রাখা হয়েছে।


মঙ্গলবার (২০ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে সেনা মোতায়েনের প্রস্তাব অনুমোদন করা হতে পারে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় সাময়িকভাবে দায়িত্ব পালনকারী সেনাসদস্যদের পুলিশি ক্ষমতা দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।


গত শনিবার ও রোববার মিলানে দুই দিন ধরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শত শত বিক্ষোভকারীকে আটক করা হয় এবং কয়েক ডজন পুলিশ সদস্য আহত হন।


ফ্যাশনশিল্পের জন্য পরিচিত শহরটির বেশ কয়েকটি দোকানে লুটপাট চালানো হয়েছে। এ সপ্তাহে কিছু দোকান বন্ধ রাখা হয়েছে। আবার কোনো কোনো দোকান থেকে প্রদর্শনীর জন্য রাখা পণ্য সরিয়ে নেওয়া হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগামী শনিবারও নতুন করে বিক্ষোভের আশঙ্কা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও