You have reached your daily news limit

Please log in to continue


ফ্রান্স কেন আন্দোলনকারীদের ওপর এত সহিংস হয়ে উঠছে

১৯৯৪ সালে যখন আমি মাধ্যমিকের শিক্ষার্থী ছিলাম, তখন একটি প্রস্তাবিত সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিয়েছিলাম, যার মাধ্যমে ফরাসি নিয়োগকর্তাদের তরুণ কর্মীদের ন্যূনতম মজুরির চেয়ে কম বেতন দেওয়ার সুযোগ তৈরি হতো। আমাদের আন্দোলন সফল হয়েছিল; তবে সম্প্রতি ফ্রান্সে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের যে আতঙ্কময় তাণ্ডব চালানো হয়েছে, তখন যদি আমাদের তার মুখোমুখি হতে হতো, তবে আমি ঘরেই বসে থাকতাম।

ইডেন নামের ১৪ বছরের এক কিশোরের মুখে পুলিশের কাঁদানে গ্যাসের গ্রেনেড এসে লাগলে তার চোয়াল ভেঙে যায় এবং একাধিক দাঁত উপড়ে পড়ে। ইভান নামের ১৫ বছরের এক কিশোরের হাত পুলিশের গ্রেনেডের বিস্ফোরণে উড়ে গেছে। আর ডানকার্কে পুলিশের একটি এসইউভি গাড়ি বারবার মাধ্যমিক শিক্ষার্থীদের একটি দলের ওপর উঠিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

মানবাধিকারের স্বঘোষিত রূপকার ফ্রান্স এখন আন্তর্জাতিক আইনি নজরদারির মুখোমুখি হচ্ছে, যা সাধারণত কোনো একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা উন্মাদ হয়ে উঠলে দেখা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন