ম্যাক কম্পিউটারে এআই গতি বাড়াতে অ্যাপল-মেটা জোট
প্রযুক্তির জগতে নিজেদের সবচেয়ে শক্তিশালী ওপেন-সোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল উন্মোচন করেছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা।
কোম্পানিটির দাবি, ‘মিউজ স্পার্ক ওপেন’ নামের মডেল এ যাবৎকালের মধ্যে যুক্তরাষ্ট্রে তৈরি সেরা পারফরম্যান্সের ওপেন-সোর্স এআই মডেল।
কেবল সক্ষমতার দিক থেকেই নয়, নতুন মডেলটির বিশেষত্ব এর ব্যবহারের প্রক্রিয়ায় লুকিয়ে আছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
মেটা বলেছে, এটাই প্রথম নিজস্ব শ্রেণির এআই মডেল, যা ব্যবহারকারীর ডেস্কটপেই চালানো সম্ভব।
সর্বশেষ ‘এমএলএক্স’ ফ্রেমওয়ার্ক ব্যবহার করে অ্যাপলের দুটি ‘এম৫ আল্ট্রা ম্যাক স্টুডিও’ কম্পিউটারের সমন্বয়ে সহজেই মডেলটি রূপায়ণ করা যাবে।
প্রযুক্তি বিশ্বে মেটা ও অ্যাপলকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হলেও মডেল উন্মোচনের ক্ষেত্রে দীর্ঘদিনের সেই বৈরিতা পাশে সরিয়ে একযোগে কাজ করেছে কোম্পানি দুটি।