You have reached your daily news limit

Please log in to continue


১৯৬টি পার্কিং স্পেস কিনে দ্বিগুণ ভাড়া নিচ্ছেন এক চীনা নারী

কেউ গাড়ি কেনেন, কেউবা কেনেন বাড়ি। তবে চীনের এই নারী একটি আবাসিক এলাকার শুধু ১৯৬টি পার্কিং স্পেস কিনেছেন। তিনি সেগুলো ভাড়াও দিয়েছেন। তবে পার্কিং স্পেসগুলো কেনার কয়েক বছর পর চাহিদা বাড়তেই সেগুলোর ভাড়া দ্বিগুণ করার পাশাপাশি চড়া দামে বিক্রি করতে শুরু করেন তিনি। এই মনোপলি বা একচেটিয়া ব্যবসার বিরুদ্ধে ক্ষুব্ধ বাসিন্দারা আদালতে মামলা ঠুকলেও শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে জয়ী হয়েছেন ওই নারী।

এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে চীনের হুনান প্রদেশের চাংশা শহরের একটি আবাসিক এলাকায়। সাউথ চায়না মর্নিং পোস্ট ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, ২০১৮ সালে আবাসন প্রকল্পটি যখন উন্মুক্ত করা হয়েছিল, তখন দোকানপাট, স্কুল ও পাবলিক ট্রান্সপোর্টের মতো মৌলিক সুবিধা না থাকায় অনেকেই সেখানে অ্যাপার্টমেন্ট বা পার্কিং স্পেস কিনতে আগ্রহ দেখাননি।

তবে স্থানীয় কর্তৃপক্ষের আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা ভালো করে পর্যালোচনার পর উ নামের ওই নারী এতে বড় বিনিয়োগের সম্ভাবনা দেখতে পান। তীব্র আর্থিক সংকটে থাকা ডেভেলপারের কাছ থেকে তিনি একাই ১ কোটি ৪০ লাখ ইউয়ান (প্রায় ২০ কোটি টাকা) দিয়ে ১৯৯টি পার্কিং স্পেসের মধ্যে ১৯৬টি কিনে নেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন