ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৫, অক্টোবরে ৯ দিনেই ৫০

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ২১:১৯

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অক্টোবরের প্রথম ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের মৃত্যু হলো। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩০০ জন।


আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি খুলনায় চিকিৎসাধীন ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও