আমার ইসলামে প্রবেশকে কটাক্ষ করে অনেকেই কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন: সামান্তা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, মুসলিম হিসেবে আমাদের কী করণীয় সেটা জনপ্রিয়তাভিত্তিক ওয়াজ আমাদের দেবে না হয়তো। সেজন্য অল্প করে হলেও নিজের ইসলামি জ্ঞানকে সমৃদ্ধ করার চেষ্টা করা উচিত। আল্লাহ চাইলে ও নিয়ত ঠিক থাকলে হয়তো অল্প পরিশ্রমে অধিক বরকত পেতে পারি আমরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লিখেছেন।
পোস্টে সামান্তা শারমিন লিখেছেন, একটা সময়োপযোগী বয়ান শুনলাম। আরবি না জানা ও আগে ইসলামের জ্ঞান ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত না থাকার (মাদ্রাসা বা অন্য ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান) কারণেই আমার জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা অনেক কঠিন হয়ে যায়। আমার বয়সের কারণে এটা আরও কঠিনই হয় বটে।
তিনি লেখেন, পডকাস্টের শুরুর দিকটা আর একদম শেষের অংশে এত গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে যে আমার মনে হয়েছে এটা পুনর্বার শোনা ও শেয়ার না করাটা ঠিক হবে না। ইসলামে আমার সজ্ঞান প্রবেশকে কটাক্ষ করে নিদারুণ কষ্ট দেওয়ার চেষ্টা করেছে অনেকেই। ইসলাম এবং ইসলাম পালনকারীর ব্যাপারে এত জিঘাংসা কেন কাজ করে এটা আমার কৌতূহলের অংশ। আড়ালে কথা চলে কিন্তু সামনাসামনি কনফ্রন্ট করতে দেখি না কাউকেই এজন্য কৌতূহল জায়গাতেই থেকে গেল।
- ট্যাগ:
- রাজনীতি
- ইসলামি
- জীবনযাপন
- সামান্তা শারমিন