বন্ধু মেসির জন্য নেইমারের আবেগী বিদায়ী বার্তা

যুগান্তর প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩

মাঠে যতই চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, বন্ধুত্বের বেলায় ব্রাজিল-আর্জেন্টিনার এই দুই মহাতারকা যেন সব সীমানা পেরিয়ে যান। ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে নিজের দেশ হেরে যাওয়ার পরও মারাকানার মাঠে লিওনেল মেসিকে যেভাবে বুকে জড়িয়ে ধরেছিলেন নেইমার, তা আজও ভক্তদের মনে গেঁথে আছে।


এবার আর্জেন্টিনার জার্সিতে বন্ধুর শেষ ম্যাচের আগে আরও একবার সেই গভীর স্নেহের প্রকাশ ঘটল ব্রাজিলিয়ান তারকার কলমে।


সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেসির সঙ্গে কাটানো সোনালী মুহূর্তগুলোর বেশ কিছু ছবি শেয়ার করে একটি আবেগঘন বার্তা দিয়েছেন নেইমার। তিনি লিখেছেন, ‘যারা ফুটবল ভালোবাসে, তারা এত বছর ধরে তোমাকে ঠিকমতো উপভোগ করেছে। আজ তোমার দেশ ও জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ। আশা করি প্রতিটি সেকেন্ড তুমি দারুণভাবে উপভোগ করবে এবং আজ যত ভালোবাসা ও সম্মান পাবে, তা তোমার হৃদয় ভরিয়ে দেবে।’


এরপরই বার্তাটির সবচেয়ে হৃদয়গ্রাহী অংশটি লিখে নেইমার যোগ করেন, ‘শুধু আর্জেন্টিনা তোমায় ধন্যবাদ জানাচ্ছে না; ফুটবলের জন্য যা কিছু তুমি করেছ, তার জন্য গোটা বিশ্ব আজ তোমার কাছে কৃতজ্ঞ। ফুটবলকে আরও বেশি ভালোবাসতে শেখানোর জন্য তোমাকে ধন্যবাদ। তোমার বিপক্ষে মাঠে লড়তে পারাটা যেমন আমার জন্য সম্মানের ছিল, তেমনই তোমার পাশে ইতিহাস গড়াটা ছিল আরও বড় এক প্রাপ্তি। ধন্যবাদ, লিওনেল মেসি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও