ব্রাজিল কেন ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে

প্রথম আলো প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ১৩:১৭

বাংলাদেশ থেকে ইতিবাচক সাড়া পায়নি ব্রাজিল।


আগস্টের শেষ দিকে ঢাকায় এসেছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি প্রতিনিধি দল। ঢাকা জাতীয় স্টেডিয়াম পরিদর্শনের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাতও করেছেন তারা।


অক্টোবরের ৫–৬ তারিখের দিকে বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল—দেওয়া হয়েছিল এমন প্রস্তাবও। তবে ব্রাজিলের মতো দলের জন্য যে বিপুল খরচ, সেটির সংস্থান নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশ শেষ পর্যন্ত ‘হ্যাঁ’ বলেনি বা বলতে পারেনি। বাংলাদেশ ইতিবাচক সাড়া দিলে ভিনিসিয়ুসদের এখন এখন ঢাকায় রওনা হওয়ার কথা। গতকাল রাতে কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে কার্লো আনচেলত্তির দল। এই ম্যাচের পরই বাংলাদেশে আসতে চেয়েছিল দলটি। সেটি না হওয়ায় ব্রাজিল দলের এবারের ফিফা উইন্ডোর সমাপ্তি ঘটল কলকাতাতেই। ভারতে পা রাখার আগে অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলেছিল দলটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও