ঢামেকে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৪২, সেপ্টেম্বরে ভর্তি ১৪০৩

ঢাকা পোষ্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৬

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ হাজার ৮৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ৪২ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ১৮১ জন, আর নিজেরাই রিসবন্ড দিয়ে চলে গেছে ৫৭৯ জন।


শনিবার সরেজমিনে ঘুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এসব তথ্য জানা গেছে। সরেজমিনে ঘুরে দেখা যায়,ঢাকা মেডিকেলের নতুন ভবনের মেডিসিন বিভাগে ডেঙ্গু ওয়ার্ড ৫০২,৪০২ ও ৭০২।এখানে রোগীদের ভর্তি করা হয়েছে। ডেঙ্গু রোগীদের জন্য ডেডিকেটেড এই তিনটি ওয়ার্ডেই রোগীদের ভর্তি করা হচ্ছে। হাসপাতালে প্রতিনিয়ত এই রোগীর সংখ্যা বাড়ছে। রোগীদের চিকিৎসা ব্যবস্থা ভালো থাকলেও তাদের স্বজনদের (অ্যাটেন্ডেন্ট) এর সংখ্যা অনেক বেশি। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ প্রত্যেক রোগীকে মশারি সরবরাহ করলেও নানা অজুহাতে তারা মশারি টানাচ্ছেন না।


গাজীপুর থেকে ডেঙ্গু রোগের চিকিৎসা নিতে আসা ১৮ বছর বয়সী ফারহান জানান, “আমরা গাজীপুর থাকি সেখানে বেশ কয়েকদিন জ্বর থাকার পরে গাজীপুর হাসপাতালে ভর্তি ছিলাম সেখান থেকে প্লাটিলেট কমে যাওয়ায় ঢাকা মেডিকেলে রেফার করে।এখন আগের থেকে একটু ভালো আছি।হাসপাতালে এসেছেন আপনাদের এখানে মশারি সাপ্লাই দেয়া হয়েছে কিন্তু আপনারা কেন মশারি টানাচ্ছেন না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,হাসপাতাল দেশের থেকে মশারি দিয়েছে ঠিকই কিন্তু টানানোর ব্যবস্থা পাচ্ছিনা।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও