আমলকী দিয়ে বানাতে পারেন ৭ মজার পদ
টক স্বাদের কারণে কাঁচা আমলকী খেতে অনেকেরই ভালো লাগে না। তাই বলে খাবারের তালিকা থেকে এই ফলটি বাদ দেওয়ার দরকার নেই।
মোরব্বা, চাটনি বা জুসের বাইরেও আমলকী দিয়ে তৈরি করা যায় নানা ধরনের পদ। কখনো ভাতে, কখনো দইয়ে, আবার কখনো ডাল কিংবা পানীয়তে আমলকী যোগ করে খাবারে আনা যায় ভিন্ন স্বাদ।
কাঁচা আমলকী খেতে ভালো না লাগলে সহজেই যেভাবে খাবারের সঙ্গে মিশিয়ে নিতে পারেন, জেনে নিন তেমন সাতটি উপায়—
১. আমলকীর ক্যান্ডি
আমলকীর টুকরো সামান্য গুড় বা চিনি দিয়ে রান্না করে কিংবা রোদে শুকিয়ে ক্যান্ডি তৈরি করতে পারেন। স্বাদ বাড়াতে এতে অল্প ভাজা জিরার গুঁড়াও দেওয়া যায়। ঘরে তৈরি এই ক্যান্ডি মিষ্টি কিছু খাওয়ার ইচ্ছা হলে খেতে পারেন।
২. আমলকীর রায়তা
তাজা আমলকী কুরিয়ে ঠান্ডা দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। এতে ভাজা জিরার গুঁড়া, বিট লবণ ও সামান্য ধনেপাতা দিতে পারেন। আমলকীর টক স্বাদ ও দইয়ের স্বাদ একসঙ্গে দুপুরের খাবারের সঙ্গে ভালো মানায়।
৩. আমলকীর ভাত
সাধারণ ভাতেই আনতে পারেন ভিন্ন স্বাদ। কুরানো বা কুচি করা আমলকী সরিষার দানা, কারিপাতা, কাঁচা মরিচ ও চিনাবাদামের সঙ্গে ভেজে নিন। এরপর রান্না করা ভাতের সঙ্গে মিশিয়ে সামান্য লবণ দিন। এতে ভাতে পাওয়া যাবে আমলকীর আলাদা টক স্বাদ।
৪. আমলকীর চাটনি
আমলকী, ধনেপাতা, পুদিনা, কাঁচা মরিচ, আদা ও সামান্য ভাজা জিরা একসঙ্গে ব্লেন্ড করে সহজেই চাটনি তৈরি করতে পারেন। বেশি টক লাগলে অল্প গুড় মেশানো যায়। পরোটা, দোসা, ইডলি বা বিভিন্ন নাশতার সঙ্গে এই চাটনি খেতে পারেন।