কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ১৭:১৯
বাড়িতে কফি আছে নিশ্চয়ই? আপনি কি জানেন, কেবল পানীয়ই নয়, কফি দিয়ে তৈরি করা যায় মজাদার সব ডেজার্টও? তার মধ্যে একটি হলো কফি ব্রাউনি। এটি তৈরিতে করতে খুব বেশি সময় কিংবা উপকরণেরও প্রয়োজন নেই। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন কফির ব্রাউনি। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-
তৈরি করতে যা লাগবে
- কফি- দেড় টেবিল চামচ
- ময়দা- ১ কাপ
- চিনি- ১ কাপ
- কোকো পাউডার- ২ টেবিল চামচ
- গলানো বাটার- আধা কাপ
- ডিম- ২টি
- লবণ- সামান্য।
যেভাবে তৈরি করবেন
একটি বড় বোলে চিনি, ডিম ও বাটার বিট করে নিতে হবে। এবার তার সঙ্গে অন্যান্য উপকরণ মিশিয়ে নিতে হবে। কেক তৈরির পাত্রে কাগজ দিয়ে তাতে তেল মাখিয়ে নিতে হবে। ওভেন দশ মিনিট প্রি-হিট করে তাতে কেক তৈরির মোল্ডটি বসিয়ে দিন। এবার ১৮০ সেলসিয়াসে আধা ঘণ্টার মতো বেক করতে হবে। এরপর বের করে নিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু কফির ব্রাউনি।
- ট্যাগ:
- লাইফ
- ব্রাউনি রেসিপি